ক্যাপ্সিকাম বোট (Capsicum Boat Recipe in Bengali)

Tanzeena Mukherjee @Tanzeena_M19
ক্যাপ্সিকাম বোট (Capsicum Boat Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ক্যাপ্সিকাম মাঝখান থেকে কেটে দু ভাগ করে নিতে হবে।
- 2
বাকি উপকরণ গুছিয়ে নিলাম। সালামি ছোট ছোট টুকরো করে নিতে হবে।
- 3
ক্যাপসিকামের উপরে অলিভ অয়েল ছড়িয়ে ৩৫০ ফারেনহাইট তাপমাত্রায় ১৫ মিনিট বেক করে নিতে হবে। তারপর বার করে ডিমগুলো খুব সাবধানে আস্তে পোচের মত করে আধফালি ক্যাপসিকামের উপর ভেঙে নিতে হবে।
- 4
এবার এর উপর সালামির টুকরো ছড়িয়ে দিতে হবে। তার উপর টুকরো করে রাখা টমেটো। এবার ইটালিয়ান সিজনিং, গোলমরিচ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিতে হবে।
- 5
এবার উপর থেকে চীজ ছড়িয়ে দিতে হবে এবং তারপর আবার বেক করে নিতে হবে ১৫ মিনিট ৩৭৫ ফারেনহাইট তাপমাত্রায়।
- 6
নির্দিষ্ট সময় পর বার করে গরম গরম সার্ভ করুন ক্যাপ্সিকাম বোট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15136276














মন্তব্যগুলি (16)