ইলিশ মাছের পাতুরি(Ilish Paturi Recipe in Bengali)

ইলিশ মাছের পাতুরি(Ilish Paturi Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সরষে,পোস্ত,7টি কাঁচা লংকা,আদা মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়ে তারমধ্যে স্বাদ অনুযায়ী নুন,হলুদ, সরষের তেল দিয়ে দিলাম. তারপর টক দই ও মিষ্টি দই ফেটিয়ে মিশ্রণের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে মসলার মিশ্রণটি তৈরি করে রাখলাম. আর মাছগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দিলাম. এরপর মাছ গুলির মধ্যে মসলার মিশ্রণটি ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখলাম.
- 2
এবার তাওয়া গরম করে কলাপাতা গুলিকে জল ন্যাকড়া দিয়ে চেপে চেপে সেঁকে নরম করে নিলাম. তারপর একটি কলা পাতা নিয়ে তার মধ্যে প্রথমে অল্প করে সরষের তেল মেখে তারপর অল্প করে মশলা ছড়িয়ে,মেখে রাখা ইলিশ মাছ বসিয়ে তার ওপর দুটি কাঁচালঙ্কা রেখে দিলাম. এরপর কলাপাতাটাকে চারপাশ থেকে টেনে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে দিলাম.
- 3
এইভাবে সবকটি পাতুরি তৈরি করে রাখলাম.
- 4
এবার একটি ননস্টিকের কড়াইতে অল্প তেল ব্রাশ করে গ্যাসের উনুনে বসিয়ে দিলাম. কড়াইটা বেশ খানিকক্ষণ গরম হলে পাতুরিগুলি তার মধ্যে দিয়ে কড়াইয়ের মুখ ভালো করে ঢেকে দিলাম. এইবার গ্যাসের আঁচ একেবারে কমিয়ে প্রথমে দশ মিনিট ও পরে উল্টে দিয়ে আরো দশ মিনিট ঢেকে,রেখে দিলাম. তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতুরি.
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি