চিকেন স্টাফ্ড ব্রিন্জাল কারি (chicken stuffed brinjal curry recipe in Bengali)

চিকেন স্টাফ্ড ব্রিন্জাল কারি (chicken stuffed brinjal curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
বেগুন গুলো অল্প নুন, হলুদ মাখিয়ে, ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ তেল গরম করে, ভেজে তুলে নিতে হবে। এবার একটা পাত্রে চিকেন কিমা নিয়ে তাতে পেঁয়াজ কুচি, অর্ধেক পরিমাণ আদা,রসুন ও লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, নুন,1/2 চা চামচ করে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মসলা গুঁড়ো,ব্রেড ক্র্যাম্বস দিয়ে ভালো করে মেখে নিয়ে, হাতের তালুতে তেল লাগিয়ে, মিশ্রণটা একটু করে নিয়ে কাবাবের আকারে গড়তে হবে।
- 2
ঐ একই প্যানে বাকি 6 টেবিল চামচ তেল গরম করে,এক এক করে গড়ে রাখা কাবাবগুলো ভেজে তুলে নিয়ে,ঐ তেলে তেজপাতা,পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে, পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায়। এবার এক এক করে বাকি সব উপকরণ ও টমেটো কুচি দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে, একটা পাত্রে টক দই ও স্বাদমতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে গ্রেভিতে ঢেলে দিতে হবে। 2 মিনিট মতো আবার কষিয়ে পরিমাণমতো জল দিয়ে, ঢাকা দিয়ে একটু ফুটতে দিতে হবে।
- 3
ভেজে রাখা বেগুনের মাঝের কাটা অংশে কাবাবের আকারে ভেজে রাখা চিকেন ভরে, ফ্রাইং প্যানের ঢাকা খুলে,এক এক করে বেগুন গুলো দিয়ে, হালকা করে উল্টে পাল্টে নিতে হবে। এরপর গরম মসলা গুঁড়ো ছিটিয়ে 2 মিনিট ঢেকে রাখতে হবে। এবার একটা সার্ভিং প্লেটে এক এক করে বেগুন গুলো সাজিয়ে, উপর থেকে গ্রেভি ঢেলে দিলেই পরিবেশনার জন্য তৈরি "চিকেন স্টাফ্ড ব্রিন্জাল কারি"।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (8)