দই চিকেন (Dahi chiken recipe in Bengali)

দই চিকেন (Dahi chiken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেনের মধ্যে টক দই,গোটা গরম মশলা,শুকনো লঙ্কা গুড়ো,মাষ্টাড ওয়েল,অাদার রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ঘন্টা খানেক।
- 2
এবার কেপসিকাম কিউব করে কেটে নিতে হবে।টমেটো,অাদা,রসুন,কাঁচা লঙ্কা এক সাথে বেটে নিতে হবে।
- 3
প্রথমে কড়াইতে মাষ্টাড অয়েল গরম করে তাতে গোটা গরম মশলা,চিনি,শুকনো লঙ্কা গোটা জিরে ফোরন দিয়ে তাতে পিঁয়াজ কুঁচি দিয়ে লালচে করে ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
- 4
এবার সমস্ত মশলা দিয়ে অারো কিছুক্ষণ হালকা অাঁচে কষাতে হবে।তার সাথে প্রয়োজন অনুসারে নুন,চিনি,হলুদ গুড়ো,কাশ্মীরি লঙ্কা গুড়ো, জিরে গুড়ো ও যোগ করতে হবে।চিকেন কষানো হলে কেপসিকাম কুঁচি দিয়ে তাতে প্রয়োজন অনুসারে গরম জল দিয়ে ঢাকা দিতে হবে।
- 5
নামানোর আগে গরম মশলা,সামান্য ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।তৈরি হয়ে যাবে দই চিকেন গরম গরম লুচি কিংবা ভাতের পাতে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (6)