চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

Gotam shome @cook_27720292
চিকেন কষা (chicken kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে সরষের তেল গরম করে গোটা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন এবং টমেটো বাটা দিয়ে ভালো করে করতে হবে 5 মিনিট
- 2
পেঁয়াজ ভাজা ভাজা হলে জিরে বাটা ধনে বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা বাটা স্বাদমতো নুন এবং মাংস দিয়ে ভালো করে করতে হবে মাংস রং চেঞ্জ হওয়া পর্যন্ত এবং সমস্ত মসলা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত
- 3
10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে ভালো করে কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন অল্প জল দিয়ে রান্না করতে হবে মাঝারি আঁচে যতক্ষণ না ভালো করে মাংস সেদ্ধ হয়ে ঝোল গামাখা হচ্ছে
- 4
শেষে গরম মসলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামাতে হবে
- 5
এই মাংস কষা রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে অপূর্ব লাগে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15286374



মন্তব্যগুলি