রুই মাছের কোরমা।

রুই মাছ আমাদের দৈনন্দিন মাছের তালিকায় একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। ভেজে, তরকারি রান্না করে সবভাবেই ভালো লাগে। এটা দিয়ে মজার কোরমাও হয় যা অতিথি আপ্যায়নের জন্য আদর্শ। তাই আমি রাঁধলাম রুই মাছের কোরমা।
রুই মাছের কোরমা।
রুই মাছ আমাদের দৈনন্দিন মাছের তালিকায় একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। ভেজে, তরকারি রান্না করে সবভাবেই ভালো লাগে। এটা দিয়ে মজার কোরমাও হয় যা অতিথি আপ্যায়নের জন্য আদর্শ। তাই আমি রাঁধলাম রুই মাছের কোরমা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের টুকরো গুলোতে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে হালকা ভেজে নিন। এবার একটা কড়াইয়ে ২ টে চা তেল দিন ও অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে উঠিয়ে নিন। এবার এতে ১ টে চা ঘি দিন। গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ বাদামি রং ধরলে এতে আদা ও রশুন দিয়ে ভালো করে কষান। সামান্য পানি দিয়ে কষান। এরপর পেঁয়াজবাটা দিন ও কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে কষান।
- 2
- 3
এবার এতে মরিচগুঁড়া ও দই দিয়ে অল্প পানি দিয়ে কষান। লবণ দিন। যখন মশলা ভালো করে কষে তেল ছাড়বে তখন ভাজা রুই মাছ গুলো বিছিয়ে দিন। একটু পরে সাবধানে উল্টিয়ে দিন। অল্প পানি দিয়ে ঢেকে দিন। তিন চার মিনিট পরে আবার সাবধানে উল্টিয়ে আপনার পছন্দ মত ঝোলের জন্য পানি দিন ও হালকা হাতে নেড়ে ঢেকে দিন।
- 4
পাঁচ মিনিট পরে কাঁচা মরিচ ও এক চা চামচ চিনি দিয়ে নেড়ে দিন। গরম মশলার গুড়া দিন।আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে যখন মাখা মাখা ঝোল হবে তখন এক টে চামচ ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। উপরে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন গরম ভাত বা পোলাও এর সাথে।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি