মটরশুঁটি ও ক্যাপসিকাম দিয়ে পাবদা মাছের ঝোল।

পাবদা মাছ খুব সুস্বাদু মাছ। দেখতে যেমন সুন্দর তেমনি রান্না করাও সহজ। ঝোল রান্না করলেই পাবদা মাছ খেতে ভালো লাগে। আজ আমি এই ঝোলে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি দুটো অতিরিক্ত উপকরন মিশিয়ে - মটরশুঁটি ও ক্যাপসিকাম। পরিবেশন করছি- Pabda curry with green peas and capsicum!

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে পাঁচফোড়ন দিন। এগুলো ফুটে উঠলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। দুতিন মিনিট পরে আদা রশুন দিন ও কষান। দুএকবার পানি দিয়ে কষান।
- 2
- 3
এরপর টালা জিরা ছাড়া সব গুড়া মশলা দিন ও অল্প পানি দিয়ে কষান। তিন চার মিনিট কষানোর পরে মাছগুলো বিছিয়ে দিন। তিন চার মিনিট পরে মাছগুলো সাবধানে উল্টে দিন। লবণ দিন। ধীমা আঁচে মাছ সাবধানে উল্টে পাল্টে দিন। এবার মটরশুঁটি ও ক্যাপসিকাম দিন। দুমিনিট পরে পরিমাণ মত পানি দিয়ে ঢেকে দিন।
আঁচ বাড়িয়ে দিন। কড়াই ধরে মাছ দুএকবার ঝাঁকিয়ে দিন। বেশী নাড়বেন না কারন পাবদা মাছ খুব নরম। - 4
যখন মটরশুঁটি ও ক্যাপসিকাম নরম হয়ে যাবে তখন বাকী ধনেপাতা, জিরার গুড়া ও কাঁচা মরিচ দিয়ে আরও দুই মিনিট জ্বাল দিন। ব্যাস হয়ে গেল সুস্বাদু পাবদা মাছের ঝোল! গরম ভাতের সাথে উপভোগ করুন পাবদা কারী!
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি