মেজবানি গোশত 🥩

এই ঐতিহ্যবাহী গোশতের পদটি চট্টগ্রামের শান্।
মেজবান আসলে এমন একটি আয়োজন যা কাছের দূরের সকলকেই একত্রিত করতে সক্ষম।
আমাদের চট্টগ্রাম এর কালচার এর সাথে এটি ওতপ্রোত ভাবে জড়িত। এই অসাধারণ পদটি রান্না করার আমার ক্ষুদ্র প্রচেষ্টা।
মেজবানি গোশত 🥩
এই ঐতিহ্যবাহী গোশতের পদটি চট্টগ্রামের শান্।
মেজবান আসলে এমন একটি আয়োজন যা কাছের দূরের সকলকেই একত্রিত করতে সক্ষম।
আমাদের চট্টগ্রাম এর কালচার এর সাথে এটি ওতপ্রোত ভাবে জড়িত। এই অসাধারণ পদটি রান্না করার আমার ক্ষুদ্র প্রচেষ্টা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ঈট আর লাকড়ি দিয়ে একটি চুলা বানিয়ে, আগুন জ্বালিয়ে তাতে 1 মণের চাইতেও বড় একটি হাঁড়ি ধুয়েঁ বসিয়ে দিতে হবে।
- 2
তারপর তাতে একে একে সব তেল, গোটা গরম মশলা দিয়ে নেড়ে প্রথমে পিয়াঁজ কুচি, পরে পিয়াঁজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং লবণ দিয়ে কষাতে হবে।
- 3
- 4
বাটা মশলা কষে আসলে তাতে লাল মরিচ গুড়া, হলুদ গুড়া, ধনে গুড়া, অর্ধেক জিরা গুড়া, অর্ধেক মেজবানি মশলা মিক্স গুড়া, কাশ্মীরি লাল মরিচ গুড়া,হাইকো মেজবানি মশলা, সরিষা বাটা, বাদাম বাটা, নারিকেল বাটা, কাঁচামরিচ বাটা, পোস্ত বাটা দিয়ে কষাতে থাকুন। কষানোর সময় একটু একটু পানি দিবেন আর নাড়তে থাকুন।
- 5
মশলা 10 /15 মিনিট কষানোর পর তাতে গোশত দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিন ।
- 6
গোশত রান্না হওয়ার সময় মাঝে মাঝে নেড়ে দিন যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। যখন গোশত সেদ্ধ হয়ে সুগন্ধ বের হবে তখন তাতে বাকি মেজবানি মশলা মিক্স গুড়া আর জিরা গুড়া ছিটিয়ে লবণ ঠিক আছে কিনা দেখে ঢাকা দিয়ে আরও 10 মিনিট চুলায় রেখে দিতে হবে। এরপর গোশতে কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার মেজবানি গোশত।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)