ফিশ আম্বোটিক (Fish ambotick recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাফ কাপ নারকেল কোরানো, শুকনো লঙ্কা, রসুন, আদা, দারচিনি, লবঙ্গ, জিরে ও রোস্ট করা ধনে এই সবকিছু ৩ চামচ ভিনিগার দিয়ে পেস্ট করে নিতে হবে।
- 2
এবার সাদা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।
- 3
তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে।
- 4
ভালো করে ভাজা হলে এর মধ্যে ৬ চামচ পেস্ট করে রাখা মশলা টা দিয়ে কষিয়ে নিতে হবে।
- 5
কষানোর পর তাতে তেঁতুল বা কাঁচা আমের ক্কাথ, নুন ও হলুদ, একটু চিনি ও পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 6
একটু ফুটতে শুরু করলে ঝোলের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছ (পিস করা বা গোটা) গুলো দিয়ে আবার ঢেকে রাখুন।
- 7
৪থেকে ৫ মিনিট মিনিট মতো রেখে আঁচ বন্ধ করে দিন।
- 8
কাঁচা লঙ্কা ও পুদিনাপাতা সাজিয়ে নিন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
- 9
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15310062



মন্তব্যগুলি