থানকুনি ও পুদিনাপাতার চাটনী।

থানকুনি ও পুদিনাপাতা দুটোই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। রোগ প্রতিরোধক, এন্টিঅক্সিডেন্ট, এনার্জি বর্ধক- নানা গুনে ভরপূর। তাই মাঝে মাঝে ভর্তা করে খাই, কখনও আলাদা কখনও একসাথে। যেহেতু থানকুনি পাতা অত টেস্টি না তাই পুদিনাপাতার সাথে মিশিয়ে ভর্তা তৈরী করলে খেতে ভালো লাগে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে থানকুনি পাতা, একটা কাঁচা মরিচ, একটু পেঁয়াজ, একটু রশুন, লবণ ও সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিন। ভাপেই সিদ্ধ করে নেবেন, অতিরিক্ত পানি যেন না থাকে।
- 2
থানকুনি পাতা সিদ্ধ হয়ে গেলে এর সাথে পুদিনাপাতা, মরিচ, রসুন, লবণ ও লেবুর রস মিশিয়ে ব্লেন্ড করে নিন। বের করে এতে পরিমাণ মত সরিষার তেল মাখিয়ে নিন। আর যদি কিছুদিন রেখে খেতে চান তাহলে একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে তাতে রসুন ও পেঁয়াজ কুচি ভেজে তাতে ভর্তা দিয়ে তিন চার মিনিট নেড়েচেড়ে নামিয়ে নেবেন।
- 3
হয়ে গেল স্বাস্থ্যকর ভর্তা। উপভোগ করুন ভাত তরকারীর সাথে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি