সাম্বার ডাল (sambhar dal recipe in bengali)

Dipika Saha @cook_26372960
সাম্বার ডাল (sambhar dal recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে লবণ,হলুদ,লঙ্কা গুড়ো,সাদাতেল আর পরিমাণমত জল দিয়ে ঢাকা আটকে ৩টে সিটি দিয়ে নিতে হবে।
- 2
এরপর একটা কড়াইয়ে তেল গরম করে তাতে রাই,মেথি,হিং,কারীপাতা, শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজ কুঁচিটা হাল্কা করে ভেজে নিতে হবে।
- 3
এবার টমেটো কুঁচি টা দিয়ে একটু নেড়ে চেড়ে সব্জীর গুলো,লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো, সাম্বার মশলা,তেঁতুলের জলটা দিয়ে হাল্কা ভেজে নিয়ে ১কাপ জল দিয়ে একটু ফোটাতে হবে।
- 4
এরপর প্রেসার কুকারে ডালে সব্জি গুলো দিয়ে ১টা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে এবং পরিবেশনের জন্য তৈরি "সাম্বার ডাল"।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15313990





মন্তব্যগুলি (7)