ডিমের পকোড়া (Dimer pakoda recipe in Bengali)

Dipika Saha @cook_26372960
#nv#week3 ডিমের পকোড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই কম সময়ে বানিয়ে নেয়া যায়।
ডিমের পকোড়া (Dimer pakoda recipe in Bengali)
#nv#week3 ডিমের পকোড়া ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজেই কম সময়ে বানিয়ে নেয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা মিক্সিং পাএে পেঁয়াজ কুঁচি, আদা কুঁচি,রসুনকুঁচি,লঙ্কা কুঁচি,বেসন,কর্নফ্লাওয়ার, জিরার গুড়া,ধনেগুড়ো,চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, লবণ,হলুদ,কাশ্মীরী লঙ্কার গুড়ো সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে।
- 2
এরপর ডিমটা ফাটিয়ে দিতে হবে।
- 3
আবার সব কিছু ভালো করে মিশিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করতে হবে। (এতে জল ব্যবহার করা যাবে না।)
- 4
একটা কড়াইয়ে সাদাতেল তেল গরম করে তাতে ডিমের মিশ্রণটা ছোট ছোট পকোড়া আকারে দিয়ে মিডিয়া আঁচে হাল্কা বাদামী করে ভেজে নিতে হবে ।
- 5
ভাজা হলে তেল থেকে তুলে টিস্যু পেপারে উপর রেখে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন "ডিমের পকোড়া" চা এর সাথে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15319908





মন্তব্যগুলি (5)