রান্নার নির্দেশ
- 1
প্রথমে খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং সব রকমের বাটা ও গুঁড়া মসলা, টকদই, কাজুবাদাম বাটা,স্বাদ মতো লবণ দিয়ে মাংস মাখিয়ে নিবো। মাংস ম্যারিনেট করে রেখে দিবো কমপক্ষে ১ ঘন্টা
- 2
১ঘন্টা পর একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে সামান্য পানি দিয়ে গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ সব ২টা করে দিয়ে একটু নেড়ে মসলা মেখে রাখা খাসির মাংস টা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংস কষিয়ে নিবো।
- 3
মাংস কষে গেলে তার সাথে দুইটা আলু চার টুকরা করে কেটে দিয়ে দিবো এবং পরিমাণ মতো অল্প অল্প করে ২/৩ বারে পানি দিবো এবং মাংস আরো কিছুক্ষণ রান্না করে নিবো। এবং আলু বোখারা গুলো দিয়ে নেড়েচেড়ে নিবো।
- 4
আলু সিদ্ধ হয়ে গেলে এবং মাংস নরম হয়ে এলেই গোটা শুকনো মরিচ ও কেওড়া জল ছড়িয়ে দিয়ে ৫/৬ মিনিট বাকি ছাড়া মাংস জ্বাল করে নামিয়ে গরম গরম খিচুড়ি,ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের মাটন রেজালা।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)