হায়দ্রাবাদি বীফ কারি।

Bipasha Ismail Khan @bipasha49
ভীষণ মজার এবং একটু ভিন্ন আর মজার স্বাদের বীফ ভূণা রেসিপি।আশাকরি সবার ভালো লাগবে।
হায়দ্রাবাদি বীফ কারি।
ভীষণ মজার এবং একটু ভিন্ন আর মজার স্বাদের বীফ ভূণা রেসিপি।আশাকরি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্রেসার কুকারে তেল দিয়ে তেজপাতা দিতে হবে।এরপর পেয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।
- 2
এরপর এতে আদাবাটা, রসুন বাটা, হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া, জিরাগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিতে হবে।এরপর এতে ধুয়ে রাখা মাংস দিয়ে কষিয়ে নিতে হবে।
- 3
কষানো হলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে সিদ্ধ হতে দিতে হবে ৪৫ মিনিট মিডিয়াম আঁচে।
- 4
মাংস সিদ্ধ হয়ে কষে আসলে এতে পুদিনাপাতা ও ধনেপাতা বাটা,কাসুরি মেথি দিয়ে ৫ মিনিট কষাতে হবে।
- 5
এরপর কাচামরিচ চিরে দিয়ে নেড়ে ১০ মিনিট একদম অল্প আঁচে দমে রান্না করে নামিয়ে নিতে হবে।ব্যাস ভীষণ মজার এবং ভিন্ন স্বাদের হায়দ্রাবাদি বীফ কারি তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15317813






মন্তব্যগুলি (2)