রান্নার নির্দেশ
- 1
প্রথমে ঢেঁড়স গুলো ভালো করে ধুয়ে দু টুকরো করে কেটে নিতে হবে।তারপর কড়াইতে তেল দিয়ে ঢেঁড়স গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প ভেজে তুলে রাখতে হবে।
- 2
এর পরে কড়াইতে আরো একটু তেল দিয়ে, পাচফোরন,চিনি, তেজপাতা ও কাঁচা লঙ্কা দিতে হবে। তারপর পেয়াজ কুচি গুলো দিয়ে দিতে হবে।লাল লাল করে ভাজা হয়ে গেলে,টমেটোগুলো দিয়ে দিতে হবে।টমেটোগুলো ভাল করে সিদ্ধ হলে, আদা ও রসুন বাটা, সরষে বাটা, লঙ্কাগুঁড়ো, লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে। একটু কষিয়ে জল দিতে হবে এবং ঢেঁড়স গুলোকে
দিয়ে নাড়াচাড়া করে, ঢাকা দিয়ে দিতে হবে। - 3
ঢেঁড়স সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে ঢেঁড়সের ঝাল। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15380392










মন্তব্যগুলি