মিক্সড ডাল তড়কা (Mixed Dal Tarka recipe in Bengali)

Luna Bose @khanawithluna
মিক্সড ডাল তড়কা (Mixed Dal Tarka recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ডাল গুলি ধুয়ে অন্তত 1 ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার প্রেসার কুকারে ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, হলুদ ও হিং মিশিয়ে নিয়ে প্রয়োজন মত জল দিয়ে 7-8 টি হুইসেল দিয়ে ডাল ভালো করে সেদ্ধ করে নিন।
- 2
প্রেসার কুকার খুলে ডাল ম্যাশ করে দিয়ে গরম মশলা, ক্রিম, ধনে পাতা ও নুন মিশিয়ে দিন। নিজের পছন্দ মত ঘন রাখার জন্য পরিমাণ মত জল মিশিয়ে দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিতে পারেন।
- 3
এবার একটি ছোট কড়াইয়ে ঘী গরম করে প্রথমে জিরে ফোড়ন দিন। তারপর শুকনো লঙ্কা, রসুন ও হিং দিন।
- 4
রসুন হালকা বাদামী হলে কাসুরী মেথি ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিন। ফোড়ন ডালে মিশিয়ে দিয়ে ধনে পাতা দিয়ে গার্নিস করে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15430998



মন্তব্যগুলি (12)