ইলিশ দোপেঁয়াজা

ইলিশের সব রকমের রান্না ই অসাধারণ লাগে,কারণ ইলিশ মাছের রাজা।আজ একটি রেসিপি শেয়ার করবো তা আমার পরিবারের সদস্যদের খুব পছন্দ।খুব চটজলদি আর দারুন স্বাদে এই রান্নায় ইলিশের গন্ধ পাওয়া যায় পুরোপুরি। বর্ষাকালের সুখের দুপুর হোক না সদা ভাত আর ইলিশ দোপেঁয়াজা তেই! ♥️

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের টুকরো গুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া,স্বাদ মতো লবণ,সরিষা বাটা ও পোস্তবাটা সব একসাথে মেখৈ ম্যারিনেট করে রাখবো কমপক্ষে ৩০ মিনিট।
- 2
৩০ মিনিট পর একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে ১কাপ পেঁয়াজ কুচি অনবরত নেড়েচেড়ে নিবো।যখন দেখবো পেঁয়াজ ক্রিস্পি হয়ে যাচ্ছে তখনি সামান্য পানি এড করতে হবে,কারণ এই রান্নায় পেঁয়াজ খুব নরম হবে।
- 3
এবারে পেঁয়াজ একটু হয়ে এলেই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ গুলো আস্তে আস্তে পেঁয়াজের উপর বিছিয়ে দিবো। ১/২কাপ পানি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিবো,চুলার আঁচ এসময় লো থাকবে।মাছ নাড়া যাবেনা,তবে ভেঙে যাবে।লো আঁচে মাছ গুলো আস্তে আস্তে রান্না হবে এভাবে রান্নার এক পর্যায়ে ১০ মিনিট পর মাছ গুলো আলতো ভাবে উল্টে দিবো এবং উপড়ে কাঁচামরিচ ফালি,ও ধনেপাতা কুচি ছড়িয়ে আবারো ঢাকনা দিয়ে দিবো ৪/৫ মিনিট এর জন্য।
- 4
৪/৫ মিনিট পর ঢাকনা তুলে ২ মিনিট একটু বেশি আঁচে মাছ রান্না করবো,মাছ টা মাখামাখা হয়ে গেলেই নামিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করবো ইলিশ দোপেঁয়াজা।একটু ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে গার্ণিস করে পরিবেশন করলে চমৎকার লাগবে। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)