টমেটোর টক

টমেটোর টক ভীষণ প্রিয় আমার।প্রায় ই এই টমেটো টক আমি রান্না করি,এই টক হলে আর কিছুই লাগেনা, ভীষণ লোভনীয় খাবার।
টমেটোর টক
টমেটোর টক ভীষণ প্রিয় আমার।প্রায় ই এই টমেটো টক আমি রান্না করি,এই টক হলে আর কিছুই লাগেনা, ভীষণ লোভনীয় খাবার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে টমেটো গুলোকে ধুয়ে পানি ঝরিয়ে কুচি কুচি করে কেটে নিবো,বিচি সহ ও রাখা যাবে,আবার বিচি ছাড়া ও করা যাবে।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তাতে টমেটো কুচি, হলুদ গুঁড়া,স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে বসিয়ে দিবো টক রান্না হতে।টমেটোর টক ফুটতে শুরু করলে আঁচ একটু কমিয়ে দিবো। এবং টমেটো নরম হয়ে এলে ডালঘুটনি দিয়ে একটু ঘুটে দিবো। এবং কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিবো।
- 3
কেউ টক বেশি পাতলা পছন্দ করেন,কেউ ঘন।আমি মোটামুটি ঘন পছন্দ করি, তাই টকের ঘনত্ব সেরকম হলেই নামিয়ে নিবো। এবং একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে রসুন কুচি,গোটা শুকনো মরিচ ভেজে টক বাঘাড় দিলেই রেডি হয়ে যাবে মজাদার জীভে জ্বল আসা টমেটোর টক।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)