বেগুন দিয়ে ইলিশের ডিম ভূণা।

আমার ভীষণ প্রিয় এবং সনাতন একটি রেসিপি।আশাকরি এই ভিন্নধর্মী রেসিপিটি সবার ভালো লাগবে।
বেগুন দিয়ে ইলিশের ডিম ভূণা।
আমার ভীষণ প্রিয় এবং সনাতন একটি রেসিপি।আশাকরি এই ভিন্নধর্মী রেসিপিটি সবার ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের ডিম ধুয়ে হাতে কচলে ভেঙে নিতে হবে ।বেগুন টুকরো করে কেটে নিতে হবে।
- 2
প্রথমে রান্নার হাঁড়িতে সরিষা তেল দিয়ে পেঁয়াজবাটা ভেজে নিতে হবে।এরপর পেঁয়াজ ভেজে তেল ছেড়ে আসলে, হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিতে হবে ।মসলা কষিয়ে তেল উঠে আসলে এতে আধা কাপ পানি দিয়ে আবারো একটু ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।
- 3
মসলা কষানো হলে এতে বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে,স্বাদমতো লবণ দিতে হবে। এরপর ভালো করে বেগুনের টুকরোগুলো নেড়ে কষিয়ে নিয়ে ঢেকে রাখতে হবে ৫ মিনিট। ৫ মিনিট পর বেগুনের এক কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে রান্না করতে হবে ১৫ মিনিট।
- 4
১৫ মিনিট পর বেগুন সিদ্ধ হয়ে মসলা কমে আসলে,এতে হাতে কচলে রাখা মাছের ডিম ও কাচামরিচ ফালি করে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে অল্প আঁচে রান্না করতে হবে ১০ মিনিট।
- 5
১০ মিনিট পর মাছের ডিম সিদ্ধ হয়ে আসলে এটি ভালো করে নেড়ে, উপরে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বেগুন দিয়ে ইলিশ মাছের ডিম ভূণা।উপভোগ করুন গরম গরম ভাত কিমবা পরোটার সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)