তরকার ডাল (tadkar dal recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
তরকার ডাল সারারাত ভিজিয়ে রাখব। সকালে নুন,হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। ডিমের ভুজিয়া বানিয়ে নেব।
- 2
এবার কড়াইতে তেল গরম করে পেয়াজ কুচি দিয়ে হাল্কা ভেজে আদা রসুন বাটা দিয়ে ভাজব কাচা গন্ধ না যাওয়া অবধি।কাচালংকা কুচি,টমেটো কুচি দিয়ে ভাজব নরম হওয়া অবধি।
- 3
এবার সব গুড়ো মশলা দিয়ে কষিয়ে নেব। সেদ্ধ তরকার ডাল দিয়ে দেব। প্রয়োজন হলে ১ কাপ মতো জল দিয়ে দেব। কসৌরি মেথি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ২ মিনিট মতন রাখলেই রেডি তরকা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15449196




মন্তব্যগুলি (3)