রান্নার নির্দেশ
- 1
মাছ পছন্দ মতো কেটে টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো, সাদা সরিষা ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ছেঁকে বেটে নিবো,
- 2
দ্যান ইলিশ মাছের টুকরো গুলোতে সরিষা বাটা লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া,স্বাদ মতো লবণ ও রসুন বাটা দিয়ে মাছ গুলো মেখে নিবো।
- 3
দ্যান একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা মাছ গুলো বিছিয়ে নিব,একটু কষিয়ে সামান্য পানি দিয়ে তাতে কাঁচামরিচ ফালি গুলো ছড়িয়ে দিবো, এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো । মাখামাখা হয়ে মাছ ও সরিষার গন্ধ মিক্সডহয়ে গেলেই নামিয়ে নিবো।
- 4
দ্যান ইলিশ এর উপর একটু কাঁচা সরিষার তেল দিয়ে গরম গরম পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15456183




মন্তব্যগুলি