নাগা মরিচ দিয়ে আমের টক-মিষ্টি-ঝাল আচার।

Bipasha Ismail Khan @bipasha49
আমার ভীষণ প্রিয় একটি আচারের রেসিপি।
নাগা মরিচ দিয়ে আমের টক-মিষ্টি-ঝাল আচার।
আমার ভীষণ প্রিয় একটি আচারের রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আম ছিলে নিজের পছন্দমত মাঝারি টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।।
- 2
চুলাই কড়াইতে তেল দিয়ে মেথি,তেজপাতা, এলাচ,দারুচিনি ভেজে নিনি।এরপর আম ও চিনি দিয়ে জ্বাল দিতে থাকুন।চিনি দাওয়ার পর এর থেকে তৈরী হওয়া সিরা থেকে আম সিদ্ধ হয়ে আসবে।
- 3
এরপর চিনির সিরা শুকিয়ে আসতে থাকলে,বাকি গুড়া মশলা(পাঁচফোড়ন, শুকনো মরিচগুড়া, ধনিয়া,জিরা গুড়া ও লবণ দিন।
- 4
মশলা দিয়ে নাড়তে থাকুন।আচার প্রায় তৈরী হয়ে আসলে এতে রসুনের কোয়া ও নাগামরিচ গুলো দিয়ে দিন।
- 5
এরপর সিরকা দিয়ে নেড়ে নামিয়ে নিন।ব্যাস মজাদার আমের আচার তৈরী।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15459216




মন্তব্যগুলি