ছোলার ডাল (Cholar dal recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
ছোলার ডাল ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এমন ভাবে সেদ্ধ করে যাতে ডাল পুরো গলে না যায়।
- 2
একটা বাটিতে আদাবাটা আর সব গুড়ো মশলা অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখব। নারকেল কুচি ও হালকা লাল করে ভেজে নেব।
- 3
কড়াইতে তেল গরম করে ফোরন দেব। ফোরনের গন্ধ বেরলে মশলার মিশ্রণ টা দিয়ে অল্প কষিয়ে ওর মধ্যে ভেজানো কিসমিস গুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজা নারকেল কুচি দিয়ে মিশিয়ে নেব।
- 4
এবার সেদ্ধ ডাল দিয়ে মিশিয়ে প্রয়োজন মতো আরও একটু জল দিয়ে ফুটতে দেব। চিনি দেব। নামাবার আগে ঘি আর ভাজা মশলা দিয়ে দেব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15477340




মন্তব্যগুলি (7)