তালের পায়েস

তালের রসে তৈরি পায়েস বা ফিরনি কিন্তু অনেক মজা লাগে।আমার কিন্তু খুব ই পছন্দ!
দুধে ঘন করে জ্বাল দিয়ে তাদের রস আর সুগন্ধি কালোজিরা পোলাও এর চাল দিয়ে রান্না করা পায়েস!!
আহা!!!
গন্ধে ই মন টা ভরে যায়!!!
তালের পায়েস
তালের রসে তৈরি পায়েস বা ফিরনি কিন্তু অনেক মজা লাগে।আমার কিন্তু খুব ই পছন্দ!
দুধে ঘন করে জ্বাল দিয়ে তাদের রস আর সুগন্ধি কালোজিরা পোলাও এর চাল দিয়ে রান্না করা পায়েস!!
আহা!!!
গন্ধে ই মন টা ভরে যায়!!!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তালের রস নিয়ে ছেঁকে নিবো। এবং চুলায় একটি হাঁড়ি তে তালের রস টা দিয়ে জ্বাল দিয়ে নিবো অনবরত নেড়েচেড়ে।তালের রসের সাথে পরিমাণ অনুযায়ী চিনি মিশিয়ে নিবো। এবং অনবরত নেড়েচেড়ে নিবো চিনি গলে একটু পানি উঠবে,অনবরত নেড়েচেড়ে তালের রস ও চিনির মিশ্রণ ঘন করে নিবো।
- 2
এবারে আরেকটি
হাঁড়িতে ১লিটার তরল দুধ জ্বাল দিয়ে একটু ঘন করে ১/২ লিটার করে ফেলবো, এবং এর মধ্যে ২টা তেজপাতা দারুচিনি ও এলাচ দিয়ে নেড়েচেড়ে দুধ ফুটিয়ে নিবো, দুধ ফুটে উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা সুগন্ধি কালোজিরা পোলাও এর চালটা দিয়ে দিবো এবং গুঁড়া দুধ দিবো।এখানে উল্লেখ্য যে পোলাও এর চাল টা পায়েস রান্নার এক ঘন্টা আগেই বেশি করে পানি তেল ভিজিয়ে রাখবো।এই ১ঘন্টায় চাল ভিজে নরম হয়ে যাবে এবং হাতে মুঠ করলেই ভেঙে যাবে।আর এই ভাঙা চাল গুলোই ফুটন্ত দুধে দিয়ে দিবো। এবং এর সাথে ১চিমটি লবণ দিয়ে দিবো। - 3
লো আঁচে চাল ফুটিয়ে নিবো ১০/১২ মিনিট।এর মধ্যেই চাল সেদ্ধ হয়ে যাবে। এবং চালটা সিদ্ধ হয়ে এলে তালের রস ও চিনির মিশ্রণ টি একসাথে চালের সাথে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো। এবং কোরানো নারকেল দিয়ে আরো ৫/৬ মিনিট রান্না করবো। এক পর্যায়ে ফিরনি টা ঘন হয়ে এলে নামিয়ে নিবো।
- 4
সবশেষে কিছু কোরানো নারকেল ও চেরী দিয়ে সাজিয়ে পরিবেশন করবো অসাধারণ স্বাদের ঐতিহ্যবাহী তালের পায়েস।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি