রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রের মধ্যে সেদ্ধ করা সুইটকর্ন নেব ছোট করে কেটে রাখা ক্যাপ্সিকাম টমেটো শসা এর মধ্যে দিয়ে দেবো
- 2
এবার নুন দেবো পরিমাণ মত আর দেবো কেটে রাখা অলিভ টমেটো সস বড় চামচের দুচামচ গোটা গোলমরিচ গুঁড়ো ছোট চামচের এক চাচামচ
- 3
দুটো চিজ কিউব গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেব এবার সমস্ত উপকরণ কে একসাথে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব
- 4
একটি প্লেটের মধ্যে নাচো চিপসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে
- 5
এবার এই নাচো চিপসগুলোর উপরে আগে থেকে মিশিয়ে রাখা সমস্ত উপকরণ কে ছড়িয়ে দেব এবার এর মধ্যে গ্রেট করে রাখা চিজ বেশ কিছুটা উপর থেকে ছড়িয়ে দেব আর দিয়ে দেব অরিগানো পরিমাণমতো
- 6
একটি কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কড়াই টি কে ফ্রি হিট করে নেব,এবার প্লেটটি কে কড়াই এর মধ্যে বসিয়ে কভার করে এক মিনিট ওয়েট করবো চিজ গুলো মেল্ট হওয়া পর্যন্ত, তৈরি নাচোস
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (3)