চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ভালো করে ধুয়ে, ডুমো ডুমো করে কেটে আবারও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে স্বাদ মত নুন, ডিম, 1/2 চামচ করে গোলমরিচ গুড়ো, লঙ্কার গুড়ো, লেবুর রস, ময়দা দিয়ে ভালো করে মেখে 25-30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
এবারে ডুবো তেলে মাংসের টুকরো গুলো একে একে সোনালী রঙের করে ভেঁজে নিতে হবে। এবারে অন্য একটি কড়াইতে 3 চামচ তেল দিয়ে তাতে একে একে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 3
এবারে একে একে সব ক্যাপ্সিকাম, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে একে একে ডার্ক সয়া সস, টমেটো সস, চিলি সস, ভিনিগার দিয়ে ভালো করে নাড়তে হবে। এবারে গোলমরিচ গুড়ো আর বাকি লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 4
এবারে একটা পাত্রে কর্নফ্লাওর নিয়ে ভালো করে জল দিয়ে গুলে দিতে হবে এবং ভালো করে নেড়ে 4-5 মিনিট রান্না করতে হবে লো আঁচে ঢেকে। এবারে ঢাকা খুলে ভালো করে নেড়ে নুন দেখে স্প্রিং অনিয়ান দিয়ে ভালো করে নেড়ে গ্যাস বন্ধ করে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
এবারে গরম গরম পরিবেশন করা যাবে ভীষণ সুস্বাদু "চিলি চিকেন"।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)