চিকেন কড়াই (chicken kadai recipe in Bengali)

Mahuya Dutta @cookmou1310
চিকেন কড়াই (chicken kadai recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস টাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু সরষের তেল মাখিয়ে রেখেছি।
- 2
এরপর করাইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মসলা হাফ চামচ চিনি দিয়েছি, চিনি ওপরে লাল হয়ে উঠে আসলে তাতে গোটা শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে ধুয়ে রাখা মাংস দিয়ে দিয়েছি।
- 3
খুব ভালো করে মাংস কষিয়ে নিয়ে তাতে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা,রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে মাংসের তেল ছাড়তে শুরু করলে সামান্য পরিমান জল ও গুঁড়ো গরম মসলা দিয়ে ঢাকা দিয়েছি,কষা কষা হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15535957







মন্তব্যগুলি (2)