ছানার সন্দেশ

পুজোর সময় তো মিষ্টি খাওয়ার ধুম পরে যায়,আর ছানার সন্দেশ হলো পুজোর অন্যতম একটি ঐতিহ্যবাহী মিষ্টি।এই সন্দেশ ছাড়া পুজোর মিষ্টি খাওয়া কি জমে? মনে হয়না।
আর এতো সহজ ও চটজলদি এই সন্দেশ তৈরি করা যায়,আর খেতেও অতুলনীয় স্বাদের হয়।তাই আজ নিয়ে এলাম পুজো স্পেশাল ছানার সন্দেশ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি ননস্টিক প্যানে ১টেবিল চামচ ঘি গরম করে তাতে ১ কাপ ছানা,(ছানাটা আগে থেকেই তৈরি করে রাখতে হবে),৩ টেবিল চামচ চিনি,৩ টেবিল চামচ কনডেন্সড মিল্ক ও ১/২ চা চামচ এলাচ গুঁড়া দিয়ে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিবো।এই মিশ্রণ টি বেশিক্ষণ রান্না করা যাবেনা,তাতে সন্দশ শক্ত হয়ে যাবে।
- 2
এই মিশ্রণ টি অনবরত নেড়েচেড়ে নিতে হবে, চুলার আঁচ কমিয়ে রাখতে হবে,যাতে পুরে না যায়।চিনির পানি উঠলে অনবরত নেড়েচেড়ে চিনির পানি শুকিয়ে নিতে হবে।চিনির পানি টা শুকিয়ে আসলেই ছানার মিশ্রণটি নামিয়ে নিবো।
- 3
এবারে একটি পছন্দ মতো স্কয়ার সেইপ মোল্ডে ছানার মিশ্রণটি ঢেলে দিবো, এবং স্পাচুলা দিয়ে চেপে চেপে সমান করে নিবো। এবং এভাবে সন্দেশ সেট হওয়ার জন্য রেখে দিবো কমপক্ষে এক ঘন্টা।
- 4
এক ঘন্টা পর ছানার সন্দেশ পছন্দ মতো সেইপে কেটে নিবো এবং মনোমুগ্ধকর ভাবে সাজিয়ে পরিবেশন করবো ছানার সন্দেশ।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)