ঝটপট ডিমের ভর্তা।

Bipasha Ismail Khan @bipasha49
দুপুরের আয়োজনে গরম ভাতের সঙ্গে ভর্তা আমার বরাবরই ভীষন প্রিয়।তাই নিয়ে এলাম সহজেই তৈরী করা যায়,এমন একটি ভর্তার রেসিপি।
ঝটপট ডিমের ভর্তা।
দুপুরের আয়োজনে গরম ভাতের সঙ্গে ভর্তা আমার বরাবরই ভীষন প্রিয়।তাই নিয়ে এলাম সহজেই তৈরী করা যায়,এমন একটি ভর্তার রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর সিদ্ধ ডিম গুলো হাত দিয়ে চটকে নিতে হবে।
- 2
ফ্রাই প্যানে তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে এতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে ভাজতে হবে।
- 3
পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ভাজা হয়ে আসলে এতে স্বাদমতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দু মিনিট নাড়তে হবে।
- 4
এরপর পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নামিয়ে নিতে হবে।হাতের সাহায্য চটকানো ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
সব শেষে ধনিয়া পাতা কুচি মিশিয়ে নিলেই তৈরী ঝটপট ডিমের ভর্তা।গরম গরম ভাতের সঙ্গে উপভোগ করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15625174




মন্তব্যগুলি (2)