বেগুন-পাবদার ঝোল ঝাল।

বাঙালিয়ানা দুপুরের ভুরিভোজ মানেই হরেক রকম মাছের পদ।নিয়ে এলাম আমার প্রিয় পাবদা মাছের রেসিপি।
বেগুন-পাবদার ঝোল ঝাল।
বাঙালিয়ানা দুপুরের ভুরিভোজ মানেই হরেক রকম মাছের পদ।নিয়ে এলাম আমার প্রিয় পাবদা মাছের রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।বেগুণগুলো লম্বা টুকরো করে কেটে নিতে হবে।
- 2
রান্নার হাড়িতে থেকে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিতে হবে। এরপর পেঁয়াজবাটা ভাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজবাটা ভেজে তেল উঠে আসলে এতে হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া,ধনে গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।
- 3
মসলা কষিয়ে তেল উঠে আসলে এতে দুই কাপ পানি দিতে হবে।মশলায় বলক উঠলে এতে কেটে রাখা বেগুনের টুকরো দিয়ে নাড়তে হবে।
- 4
এরপর ঢেকে রান্না করতে হবে ১৫ মিনিট।১৫ মিনিট পর বেগুন গুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে এতে মাছের টুকরো গুলো দিয়ে কষাতে হবে।এরপর এক পানি ঝোলের জন্যে দিয়ে ঢেকে রান্না করতে হবে ৫ মিনিট।
- 5
পাবদা খুব নরম মাছ।অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়।৫ মিনিট পর ঢাকনা খুলে কাচামরিচ চিরে দিয়ে এবং ধনিয়াপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস সিম-পাবদার ঝোল ঝাল তৈরী।গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)