নিরামিষ।

প্রতিদিনের রান্নায় সবজি স্বাস্থ্যর জন্যে ভীষণ উপকারী।নিয়ে এলাম খুব সহজে রান্না করা যায় এমন একটি মিক্সড্ সবজির রেসিপি ।
নিরামিষ।
প্রতিদিনের রান্নায় সবজি স্বাস্থ্যর জন্যে ভীষণ উপকারী।নিয়ে এলাম খুব সহজে রান্না করা যায় এমন একটি মিক্সড্ সবজির রেসিপি ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সবজিগুলো ধুয়ে টুকরো করে কেটে নিতে হবে।
- 2
এরপর একটি হাড়িতে অল্প পানি দিয়ে সব সবজি সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ করার সময় সবজিতে হলুদগুড়া, মরিচগুড়া, স্বাদমতো লবণ ও কাচামরিচ গুলো চিরে দিয়ে দিতে হবে।
- 3
সবজি সিদ্ধ হলে নামিয়ে রাখতে হবে।একটি কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচের ফোড়ন দিতে হবে।
- 4
এরপর পেয়াজ কুচি ও রসুনকুচি বাদামী করে ভেজে নিতে হবে।সব ভেজে বাদামি রং এর হয়ে আসলে এতে আস্ত পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিতে হবে।
- 5
এরপর ভালো করে নেড়ে প্রয়োজন হলে লবণ দিতে হবে।সবজির পানি শুকিয়ে একেবারে শুকনো শুকনো হয়ে আসলে, ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস মজাদার নিরামিষ তৈরী।উপভোগ করুন ভাত কিমবা রুটি,পরোটার সঙ্গে।বাসায় থাকা পছন্দ মতো সবজি দিয়ে তৈরী করা যায় এই মিক্সড্ সবজির নিরামিষ।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)