বেগুনের আচার।

অনেক সময় আমাদের ফ্রিজে অতিরিক্ত বেগুন রয়ে যায় যা হয়তো ,কয়েকদিনের মধ্যেই রান্না না করার কারণে নষ্ট হয়ে যায়। তাছাড়া ফ্রিজে যেকোন সবজি বেশি দিন সংরক্ষণ করা যায় না ,নষ্ট হয়ে যায় ।আমি বেগুন দিয়ে তৈরি করেছি ভীষণ মজার আচার ,যা কোন খাবারের সাথে খেতে ভীষণ ভালো লাগে এবং অনেক দিন সংরক্ষণ করা যাবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন গুলোর খোসা পাতলা করে ছিলে নিতে হবে।এরপর ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 2
কড়াইতে সরিষা তেল দিয়ে, শুকনো মরিচের ফোড়ন দিতে হবে।এরপর এতে রসুনবাটা ও সরিষাবাটা দিয়ে নাড়তে হবে এক মিনিট।এরপর কুচি করা বেগুনের টুকরো দিয়ে দিতে হবে।
- 3
এরপর এতে ধনিয়াগুড়া ও জিরার গুড়া,মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে ১০ মিনিট।
- 4
বেগুন গুলো নাড়তে নাড়তে ভেঙে নরম হয়ে আসলে এতে গুড়/চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 5
এরপর বেগুনের সঙ্গে গুড় ভালো ভাবে মিশে শুকিয়ে আসলে পাঁচফোড়ন গুড়া দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।নামানোর পর ঠান্ডা হলে কাচের বোয়ামে রেখে সংরক্ষণ করা যায় ৬ মাস পর্যন্ত।ভীষণ মজার বেগুনের আচার উপভোগ করুন ভাত,রুটি,পরোটা কিমবা পোলাও এর সঙ্গে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)