আস্ত দেশী কইমাছ ভূনা।Whole Climbing Perch (organic) curry

দেশী কই দেখতে ছোট কিন্তু খেতে সুস্বাদু! আজকাল এই কইমাছ পাওয়া দুঃসাধ্য হয়ে গেছে! একজনের নিজের চাষ করা কয়েকটা মাছ পেলাম সেদিন, তাই দিয়ে রান্না করলাম কই ভুনা। টেবিলেই নিমেষে শেষ হয়ে গেল এত সুস্বাদু ছিল মাছগুলো!
#Cookeverypart

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াই চুলায় বসিয়ে তেল দিন। তেল গরম হলে পাঁচফোড়ন দিন।ফুটে উঠলে পেঁয়াজ কুচি অর্ধেক দিন ও নাড়ুন। নরম হলে আদা ও রসুন দিন।
- 2
আদা রশুন কষিয়ে সুগন্ধ বেরুলে সব গুড়া মশলা দিয়ে সামান্য পানি দিয়ে কষান। দুতিনবার পানি দিয়ে কষানো হলে কইমাছ গুলো দিয়ে দিন। কেউ ইচ্ছা করলে মাছ হলুদ লবণ দিয়ে হালকা ভেজে দিতে পারেন। মাছগুলো দিয়ে লবণ দিন ও হালকা হাতে উল্টে পাল্টে দিন। দুমিনিট ঢেকে রাখুন। মাছ কষানো হলে আরো কিছু পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিন।
- 3
আঁচ লো মিডিয়ামে রেখে দু মিনিট ঢেকে রান্না করুন। ঢাকনা খুলে সাবধানে মাছ উল্টে দিন ও অল্প পানি দিন। এই রান্নায় ঝোল থাকবেনা, মাখা হবে, সেই হিসেবে পানি দেবেন।
- 4
ঢেকে রান্না করুন যতক্ষণ পর্যন্ত না মাখা মাখা ঝোল হয়। তখন বাকী পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ দিয়ে একটু উল্টে দিয়ে ধীমা আঁচে পাঁচ মিনিট রাখুন। ব্যাস হয়ে গেল সুস্বাদু কই মাছ ভুনা! উপভোগ করুন গরম ভাতের সাথে দুপুরে কিংবা রাতে!
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি