ছানার পুরের সিঙ্গারা (Chanar pur er singara recipe in Bengali)

Mita Roy @cook_182018
লক্ষী পূজার জন্য একটু অন্যরকম মিষ্টি বানালাম ।
ছানার পুরের সিঙ্গারা (Chanar pur er singara recipe in Bengali)
লক্ষী পূজার জন্য একটু অন্যরকম মিষ্টি বানালাম ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা নুন ও তেল দিয়ে মেখে জল দিয়ে মেখে রাখলাম । জল, চিনি, গোলাপ জল দিয়ে ফুটিয়ে ঘন করে রাখলাম ।
- 2
দুধ লেবুর রস দিয়ে কাটিয়ে ছেকে নিলাম । ঐ ছানা, কিসমিস, কাজুবাদাম, মিল্কমেড একসাথে পেস্ট করে নিলাম ।
- 3
প্যানে ঘী দিয়ে ঐ ছানা খানিকটা নেড়েচেড়ে শুকনো করে নিলাম । ময়ান দিয়ে মেখে রাখা ময়দা লেচি কেটে বেলে নিলাম ।
- 4
বেলাটা একটু লম্বাটে হবে । মাঝখানে কেটে দুটোতে একটু করে ছানার পুর ভরে মুড়ে নিলাম সিঙ্গারার মতো ।তেল গরম হলে ভেজে নিলাম ।
- 5
এবার ঐ ভাজা সিঙ্গারা চিনির রসে ভিজিয়ে রাখলাম ১০ মিনিট তারপর তুলে নিলাম ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15636807



মন্তব্যগুলি