বেকড্ স্ন্যাপার উইথ সতে ভেজিটেবল।

মাছের যেকোন রেসিপি আমার ভীষণ প্রিয়।আর তা যদি হয় একটু স্বাস্থ্যকর সবজির সঙ্গে,তাহলে তো কথাই নেই।অনায়েসে খেয়ে নেয়া যায় যে কোন সময়।
বেকড্ স্ন্যাপার উইথ সতে ভেজিটেবল।
মাছের যেকোন রেসিপি আমার ভীষণ প্রিয়।আর তা যদি হয় একটু স্বাস্থ্যকর সবজির সঙ্গে,তাহলে তো কথাই নেই।অনায়েসে খেয়ে নেয়া যায় যে কোন সময়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ধারালো ছুরি সাহায্যে মাছের গায়ে চিরে নিতে হবে,যেন ম্যারিনেট করার সময় মসলাগুলো ভালো করে মাছের গায়ে ঢুকে যায়।
- 2
এরপর মাছের গায়ে লেবুর রস,মরিচ গুড়া, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, স্বাদমতো লবণ ও জিরা গুড়া ভালো করে মেখে নিতে হবে।তৈরির আগে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে এক ঘন্টা।
- 3
এরপর ফ্রাইপেনে তেল দিয়ে মাছের দুপাশ ভাল করে ভেজে নিতে হবে ।এমন ভাবে ভাজতে হবে,যেন মাছের অন্তত পক্ষে ৫০- ৬০ পার্সেন্ট রান্নাটা হয়ে যায়।
- 4
এরপর সবজিগুলো সতে করে নিতে হবে। এজন্য ফ্রাইপেনে বাটার দিয়ে প্রথমে সবজিগুলো স্বাদমতো লবণ দিয়ে ৫ থেকে ১০ মিনিট ভেজে নিতে হবে ।এরপর উপরে গোলমরিচ গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 5
এরপর বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে নিতে হবে।এতে ভাজা মাছ নিয়ে নিতে হবে।মাছের উপরে বাটার ব্রাশ করে সতে করা সবজি গুলো দিয়ে দিতে হবে।এরপর ৩০ মিনিট 400C বেক করে নিলেই তৈরী হোল বেকড স্ন্যাপার উইথ সতে ভেজিটেবল ।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)