চিকেন কাঠি কাবাব। Chicken Stick Kabab

কাবাব সাধারণত আমরা গরুর মাংস দিয়ে ই বানাতে পছন্দ করি। একটু রুচি বদলাতে এবার বানালাম চিকেন কাবাব।
#heritage
চিকেন কাঠি কাবাব। Chicken Stick Kabab
কাবাব সাধারণত আমরা গরুর মাংস দিয়ে ই বানাতে পছন্দ করি। একটু রুচি বদলাতে এবার বানালাম চিকেন কাবাব।
#heritage
রান্নার নির্দেশ
- 1
মুরগীর বুকের অংশ টুকরো করে নিন। এরপর ধনেপাতা ও কাঁচা মরিচ সহ ব্লেন্ড করে নিন। আপনারা ইচনছা করলে পরে কুচি করেও দিতে পারেন। এবার এতে সব মশলা, সস, লবণ ও বেশন দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে একঘন্টা ম্যারিনেট করন। কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখুন, তাহলে ভাজা বা বেক করার সময় পুড়বেনা।
- 2
এক ঘন্টা পর মিশ্রন আবার ভালো করে মাখিয়ে এক একটা কাঠি নিয়ে চারপাশে চেপে চেপে লাগিয়ে নিন। এরপর আপনারা ফ্রাইপ্যানে মাঝারি আঁচে শ্যালো ফ্রাই করে নিতে পারবেন। তবে আমি ফ্রাইপ্যানে না ভেজে ওভেন এ ট্রেতে বেক করেছি। বেকিং ট্রেতে একটু সরষের তেল মেখে কাবাবের কাঠি গুলো সাজিয়ে দিয়েছি।
- 3
ওভেন প্রিহিট করে প্রথমে ১৬০°C এ ১৫-২০ মিনিট বেক করার পর সাবধানে উল্টে দিয়ে তাপ বাড়িয়ে ১৮০° তে আরো২০ মিনিট বেক করেছি। মাঝে আরও দুইবার উল্টে দিয়েছি। একটু পোড়া পোড়া হওয়ার পর বের করে নিয়েছি। হয়ে গেল কাঠি কাবাব তৈরী! উপভোগ করুন পরটা বা নান রুটির সাথে!
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি