ছানার ক্ষীর কদম (Chanar kheer kadam recipe in Bengali)

Piyali Ghosh Dutta @piyali_202214
ছানার ক্ষীর কদম (Chanar kheer kadam recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
১:৫০০ লিটার দুধ টা কে ফুটিয়ে নিতে হবে,দুধ ফুটে গেলে তার মধ্যে লেবুর রস বা চানা করার পাউডার দিতে হবে। চানা হতে গেলে চানা টাকে একটা শুকনো কাপড়ে করে ৩০মিনিট ঝুলিয়ে রাখতে হবে।
- 2
এক টা পাত্রে জল চিনি এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- 3
ছানাটার জল ঝরে গেলে এক টা পাত্রে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তার পর গোল গোল বল এর মতন করে নিয়ে চিনির জলে ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। ১০ মিনিট পর একটা পাত্রে রেখে জল ঝরিয়ে নিতে হবে।
- 4
দুধ ঘন করে ফুটিয়ে নিয়ে তাতে চিনি দিয়ে গাঢ় করে নিতে হবে, দুধ টাকে ক্ষীরের মতোন শুকিয়ে নিতে হবে। তার পর ঠান্ডা করে পিলার এ ঘষে নিতে হবে।
- 5
এর পর ছানার বল গুলোর উপর ক্ষীর এর গুরোর গুলো ভালো করে মাখিয়ে দিতে হবে।আর উপর থেকে কেশর দিয়ে দিতে হবে তা হলেই তৈরি হয়ে যাবে ছানার ক্ষীর কদম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15700911




মন্তব্যগুলি (2)