ছিটা রুটি

নাম শুনলেই বোঝা যায় এই রুটি ছিটিয়ে বানানো হয় বলে এই নামকরণ। পাতলা চালের গোলাকে হাত দিয়ে ছিটিয়ে এই রুটি বানানো হয়।
চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী খাবার এর মধ্যে এটি একটি। গোশত অথবা ঝোলা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে রান্না করা ভাত পানি দিয়ে ব্ল্যান্ড করতে হবে। এরপর তেল ছাড়া সমস্ত উপকরণ হাতে ফেটিয়ে অথবা ব্ল্যান্ডারে দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন।
- 2
ব্ল্যান্ড করার পর গোলাটি (ব্যাটার) 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজতে দিন।
- 3
2 ঘন্টা পর গোলাটি হাত দিয়ে মাখাবেন আর খেয়াল করবেন যাতে গোলাটি পাতলা হয়। এরপর একটি প্যানে তেল ব্রাশ করে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে গোলাটি প্যানে দিবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে 10 সেকেন্ড এর জন্য চুলায় রান্না হতে দিবেন ।
- 4
ঢাকনা সরিয়ে যখন দেখবেন রুটিটি খুন্তি দিয়ে সরানোর সময় সহজেই উঠে আসছে তখন ভাজ করে প্লেইট এ তুলে নিবেন।
- 5
তৈরি হয়ে গেল মজাদার ছিটা রুটি ।আমি এখানে গরুর গোশত দিয়ে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি