রুজোট পাতার বড়া। Perilla leaf fritters

নানা অন্চলের নানা পদের চ্যালেন্জে আমি আজ এমন একটা রান্না নিয়ে এসেছি যেটা সিলেটী ছাড়া আর কেউ চেনে না! রুজোট/রুজন্ট/রোজোন্টো হচ্ছে এক রকমের হালকা সুগন্ধি গুল্ম যা সিলেট এবং আসাম অন্চলের প্রিয় হার্ব। এই পাতা দিয়ে বড়া, মাছের ঝোল, সিদল/ শুটকীর ঝোল তৈরী করাহয়। এটা অত্যন্ত উপকারী পাতা, এন্টি অক্সিডেন্ট, আমাশয় ও ডায়ারিয়া এবং পেট ব্যথা নিরাময় করে। এটারই সমগোত্রীয় হচ্ছে কোরিয়ান Perilla ও জাপানীজ Shisho। ওরা সালাদে, সুশিতে, স্যুপে খুব খায় কারন এটা অত্যন্ত উপকারী। এটার আরেকটা নাম হচ্ছে Beef Steak Plant কারন বীফ স্টেক বানাতেও এটা অনেক দেশে ব্যবহার হয়। রেসিপির শেষে আমি পাতা ও প্ল্যান্টের ছবি দেব।

রান্নার নির্দেশ
- 1
রুজোট পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর কুচি কুচি করে কেটে নিন। এবার একটি বাটিতে তেল ছাড়া সব কিছু একসাথে নিয়ে কচলে মাখিয়ে নিন। প্রয়োজন মত বেসন বাড়িয়ে দিতে পারেন। কোন পানি দেওয়ার প্রয়োজন নেই।লবণ চেখে নেবেন মাখানোর পরে।
- 2
একটি ফ্রাইপ্যানে শ্যালো ফ্রাই করার জন্য তেল দিয়ে চুলায় বসান। তেল গরম হলে মিশ্রণ থেকে পেঁয়াজুর মত করে দিয়ে মাঝারী আঁচে ভাজুন। তিন চার মিনিটেই একপাশ হয়ে যাবে, আরেক পাশে উল্টে দিন। দুতিন মিনিটের মধ্যেই ঐ পাশও হয়ে যাবে। বেশী ভাজা যাবেনা কারন পাতাগুলো খুব নরম, বেশী ভাজলে কালো হয়ে যাবে।
- 3
ব্যাস তৈরী হয়ে গেল সুস্বাদু মুচমুচে স্বাস্থ্যকর রুজোন্ট পাতার বড়া বা Crispy Perlla Fritters! উপভোগ করুন ভাতের সাথে বা এমনি এমনি!
- 4
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি