নারকেলের দুধে চিকেন ভুনা

আমি নোয়াখালী অঞ্চলের লক্ষীপুর জেলার ময়ে,আমাদের অঞ্চল নারকেল সুপারি, কলা বাগান দিয়ে ঘেরা, অপুর্ব সুন্দর মনোরম পরিবেশ অবস্থিত আমাদের বাড়ীটি, যেহেতু নারকেলের বাগান বেশি তাই নারকেলের নানা পদ রান্না করা হয়,আজ আমি নারকেলের দূধে চিকেন ভুনা করেছি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন টা পরিস্কার করে ধুয়ে নিব, তারপর পানি ঝরিয়ে নিব। তারপর সব বাটা মশলা, গুঁড়া, তেজপাতা,এলাচ ফাটিয়ে নিয়ে চিকেন টাকে ম্যারিনেট করে রাখবো ২০ মিনিট।
- 2
তারপর নারকেল কুড়িয়ে হাল্কা গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিব তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ টা বের করে নিব।
- 3
এখম চুলায় পরিমান মতো তেল দিব তেল টা গরম হলে তেজপাতা দিয়ে চিকেন টা ঢেলে দিব,তারপর ২০ মিনিট ভালো করে কষিয়ে নিব, নিয়ে নারকেলের দুধ টা ঢেলে দিব দিয়ে ঢেকে দিব।
- 4
যখন তেলটা উপরে উঠে আসবে তখন নামিয়ে নিব।
এখন একটি সার্ভিং ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশেন করবো পোলাও পরোটা কিংবা ভাতের সাথে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)