কমলার খোসা কুচি দিয়ে মূলা ও গাজর ভাজি। Carrot and Radish stir fry with Orange peel

সিলেট হল কমলার দেশ। এখানকার কমলা খুবই মিষ্টি আর খুশবুদার। এই কমলার খোসা কুচি করে সিলেটে নানা রান্নায় ব্যবহৃত হয় খাবারের সুগন্ধ বাড়ানোর জন্য। ভাজি, মাছ ও মাংসের ঝোল- সবকিছুতেই এটা ধনেপাতার মত দেওয়া হয়। এতে খাবার টা খুবই উপভোগ্য হয়ে ওঠে। আমি তাই নানা অন্চলের নানা পদের রান্নার চ্যালেন্জে নিয়ে এসেছি সিলেটের রান্না কমলার খোসা দিয়ে গাজর ও মূলা ভাজি। আমি যদিও সিলেটী কমলা পাইনি, তাই চাইনীজ কমলা দিয়ে চালিয়ে নিয়েছি! সুগন্ধ ও তাই কম হয়েছে!

রান্নার নির্দেশ
- 1
কড়াইয়ে তেল দিয়ে চূলায় বসান। গরম হলে পাঁচফোড়ন দিন। ফুটে উঠলে পেঁয়াজ দিন। দুতিনবার নেড়ে হলুদ দিন।
- 2
হলুদ কিছুক্ষণ নেড়েচেড়ে মূলা দিন। মূলা তিন চার মিনিট নেড়েচেড়ে গাজর দিন। লবণ দিন ও নেড়ে ঢেকে দিন। ৫/৭ মিনিট পরে ঢাকনা খুলে নাড়ুন। পানি বের হলে আর ঢাকবেন না, নেড়েচেড়ে ই রান্না করুন।
- 3
৫/৭ মিনিটের মধ্যে পানি শুকিয়ে গেলে কাঁচা মরিচ ও ধনে পাতা দিন। নেড়ে এক মিনিট পরে কমলার খোসা অর্ধেক টা মিশিয়ে দিন ও অর্ধেক টা উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে দিন। দুই মিনিট পরে চূলা বন্ধ করে দিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কমলা সুগন্ধি সব্জী ভাজি!
- 4
- 5
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)