রান্নার নির্দেশ
- 1
প্রথমে পটল গুলো খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিলাম।
- 2
তারপর তেলে ভেজে তুলে নিলাম
- 3
এবার গ্রেভি বানানো পালা 😊 কড়াইতে তেলে গরম করে গোটা গরম মসালা তেজপাতা ফোরন দিয়ে একটু ভেজে নিয়ে তাতে টমাটো পেস্ট দিয়ে জল শুকনো হওয়া পর্যন্ত ভেজে নিলাম।
- 4
তারপর হলুদ, লঙ্কাগুড়ো,ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো,চিনি দিয়ে ভালো করে কসিয়ে তেল ছাড়া পজন্ত কসিয়ে নিলাম।
- 5
কসানো হলে আগে থেকে ভিজিয়ে রাখা কাজুবাদাম চার মগজ দই দিয়ে পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কসিয়ে ভেজে রাখা পটল দিয়ে কসিয়ে দুধ দিয়ে ফুটতে দিলাম (এখানে আমি জল ব্যবহার করিনি)পটল সিদ্ধ হওয়া পর্যন্ত।
- 6
পটল সিদ্ধ হয়ে এলে অল্প গ্রেভি রেখে নামানো আগে ঘি গরম মসালা দিয়ে নামিয়ে কিছুক্ষণ রেখে গরম লুচি, পরাঠা সাথে জমে যাবে আহা দারুন খেতে 😋😋😋
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15739773




মন্তব্যগুলি (4)