কুমড়ো ফুলের বড়া। Crispy Pumpkin flowers fry or fritters

গ্রামে এসেছি, দেখলাম সবুজ লতায় লতায় কমলা রঙের কুমড়ো ফুলের বাহার! তাই ঝটপট কয়েকটা তুলে বানিয়ে নিলাম কিছু বড়া।
কুমড়ো ফুলের বড়া। Crispy Pumpkin flowers fry or fritters
গ্রামে এসেছি, দেখলাম সবুজ লতায় লতায় কমলা রঙের কুমড়ো ফুলের বাহার! তাই ঝটপট কয়েকটা তুলে বানিয়ে নিলাম কিছু বড়া।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলের বৃতি ও ভেতরের রেনুর দন্ডটা খুলে নিন। তার পর ভালো করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে নিন।
- 2
একটি বাটিতে তেল ও পানি ছাড়া সব উপকরন একসাথে নিয়ে ভালো করে কাঁটাচামচ বা হুইস্ক দিয়ে মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি দিয়ে ঘন গোলা তৈরী করুন। লবণ চেখে নিন।
- 3
একটি কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করুন।। এবার গোলাতে কুমড়ো ফুল ডুবিয়ে গরম তেলে ছেড়ে মাঝারি আঁচে ভাজুন। একপাশ হয়েগেলে আরেকপাশ উল্টিয়ে দিন। ইচ্ছে করলে একটা ফুলের ভিতর আরো একটা বা দুটো ফুল ঢুকিয়ে ভাজতে পারেন। আমি দুটো একসাথে ভেজেছি। তৈরী হয়ে গেল খাঁটি দেশীয় খাবার সুস্বাদু মুচমুচে ফুল ভাজা যা স্ন্যাকস হিসেবে বা গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন!
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি