হেলদি বিফ স্টাফড বাধাকপি রোল 🌯

ভাজাপোরা থেকে একটু ভিন্ন কিছু সম্পূর্ণ নিজের মত করে ট্রাই করে বানালাম ইজি এই রোল কিন্তু বাধাকপি আর বিফ দিয়ে। সাথে সিজনাল সবজি যেমন পিয়াজ কলি দিয়ে! কেমন লাগলো ট্রাই করে জানাবেন 😁

রান্নার নির্দেশ
- 1
প্রথমে ম্যারিনেট করা বীফ তেলে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে নামিয়ে আরও ছোট ছোট টুকরা করে নেবো।
- 2
প্যানে পানি গরম করে বাধাকপি ৩-৪ মিনিট সিদ্ধ করে নেবো। তারপর ঠাণ্ডা হতে দেবো।
- 3
এবার প্যানে আবার তেল গরম করে প্রথমে পেয়াজ কলি, পিয়াজ দিয়ে নাড়বো। এরপর সালাদ ড্রেসিং আর টমেটো সস সাথে গোল মরিচ দিয়ে নাড়বো। প্রয়োজন হলে লবণ দেবো। স্পাইসি, টেঙি, মিষ্টি একটা ফ্লেভার আসবে। খুবই মজার।
- 4
এবার ঠাণ্ডা বাধাকপি রোল নিয়ে এভাবে বিছিয়ে নিচের মোটা স্টেম কেটে নেবো। এবার টেবিল চামচ নিয়ে এক চামচ করে পুর ভরে দেবো আর এভাবে রোল করবো।
- 5
সব রোল করে নেবো।
- 6
ডিপিং সসের জন্য সব উপকরণ চুলায় হালকা আঁচে ৩-৪ মিনিটের জন্য একসাথে মিশিয়ে নেবো। ঠাণ্ডা করে নেবো। এরপর মজার নাস্তা তৈরি!
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)