মটর টিক্কি র্যাপ(Matar tikki wrap recipe in bengali)

Bakul Samantha Sarkar @Tanu90_kitchen
#স্ন্যাক্স
#Baburchuhut
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটা ও ময়দা মিশিয়ে ভালো করে মেখে রাখতে হবে।পরে লাচ্ছা পরোটা বানিয়ে ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে।
- 2
এবার প্যান এ 1টেবিলচামচ সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ মটরশুটি দিয়ে নেড়ে আদাবাটা,কাঁচালঙ্কা কুচি,নুন,চাটমশলা ও হলুদ গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে স্ম্যাশ করে সেদ্ধ আলু দিয়ে মেশাতে হবে।
- 3
একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে গোল গোল টিক্কির মতো করে অল্প তেলে ভেজে তুলে নিতে হবে।
- 4
এবার ঐ লাচ্ছা পরোটার ওপর প্রথমে টকদই তারপর গ্রিনচাটনি দিয়ে মাখিয়ে দুটো টিক্কি দিয়ে চামচ দিয়ে চেপে দিয়ে ওপরে শশাকুচি,পেঁয়াজকুচি,টমেটোসস্,নুন দিয়ে ভালো করে র্যাপ করে নিতে হবে।তৈরি হয়ে যাবে মটর টিক্কি র্যাপ।।
- 5
গরম গরম পরিবেশন করতে হবে।।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15770529















মন্তব্যগুলি (5)