গুরে নারকেলে মাখানো ভাপা পিঠা

Asma Akter Tuli @Asma_tuli
গুরে নারকেলে মাখানো ভাপা পিঠা
রান্নার নির্দেশ
- 1
চালের গুরি বোলে নিয়ে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব,সব গুরিতে হালকা পানির ছিটা দিয়ে হাত দিয়ে ভাল করে মাখিয়ে সব গুরিতে সমানভাবে লাগিয়ে দিব,1 মুঠ হাতে দিয়ে চাপ দিলে গুরি ঝরে পরবে না তখন পিঠার গুরি হয়েছে
- 2
ছোট ছিদ্র চালননি দিয়ে গুরিটা চেলে নিব,
- 3
খেজুর গুর ভেংগে ও নারকেল কোরা করে সামনে রেডি করব
- 4
চালানো গুরিতে আলতু করে গুর মাখিয়ে নিব,একটি পিঠার বাটিতে চালের গুরা ও গুর মাখানো গুরি অর্ধেক বাটি দিয়ে উপরে নারকেল কোরা দিয়ে আবার মাখানো গুরি দিয়ে সবান করে দিব হাতে
- 5
একটি পিঠার হারিতে পানি ফুটিয়ে নিব একটি নেট কাপড় পানিতে ভিজিয়ে চিপে নিব পিঠার বাটিটি নেট কাপড় দিয়ে মুরে হারির ছিদ্রের মুখে দিয়ে বাটি তুলে নিব কাপড়টা উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব
- 6
4 মিনিট পরে পিঠা সিদ্ধ হলে পিঠা তুলে নিব,এভাবে সবগুলো বানিয়ে নিব
- 7
গরম গরম মিষ্টি পিঠা পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15788719






মন্তব্যগুলি