তন্দুরি চিকেন।

What's cooking this week challenge এ আমি অনুমান করে তন্দুরি চিকেন তৈরি করলাম। বাইরে গেলে বা দাওয়াতে গেলে আমরা এটা খাই তবে বাসায় সাধারণত তৈরি করা হয় না। তাই চেষ্টা করে দেখলাম কেমন হয়!

রান্নার নির্দেশ
- 1
চিকেন লেগ গুলো পরিষ্কার করে ধুয়ে ছুরি দিয়ে চিরে নিন। আমি দেশী মুরগী নিয়েছি, আপনারা ফার্মের মুরগী নিতে পারেন, সেটা রান্না সহজ হয়। তেল ও কেচাপ ছাড়া সব কিছু একসাথে মিশিয়ে মুরগীর গায়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করুন ৩ থেকে ৬ ঘন্টা। তবে মাঝামাঝি সময়ে তেল ও কেচাপ ও মিশিয়ে দেবেন।
- 2
মেরিনেশন হয়ে গেলে আবার ভালো করে মাখিয়ে নেবেন। চুলায় একটি ফ্রাইপ্যানে সামান্য বাটার ও তেল দিন। গরম হলে চিকেনগুলো দিয়ে দিন। আঁচ কম থাকবে যাতে আস্তে আস্তে সিদ্ধ ও ভাজা হয়। ধীমা আঁচে ঢেকে রান্না করুন ও পাঁচ মিনিট পর পর উল্টিয়ে দিন।
- 3
যখন চিকেন নরম হয়ে যাবে তখন আঁচ বাড়িয়ে একটু পোড়া পোড়া ভাব এনে নিন। মেরিনেডের মশলা গুলো নষ্ট করবেন না, চিকেন তুলে নিয়ে ওগুলোও কষিয়ে নেবেন। খাওয়ার সময় ঐ মশলার গ্রেভী প্লেটে দিতে পারেন। উপভোগ করুন পরটা বা নানের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি