বিয়ে বাড়ির বাবুর্চির স্টাইলে মোরগ মোসাল্লাম

বিয়ে বাড়ির বাবুর্চির স্টাইলে মোরগ মোসাল্লাম
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন টা ধুয়ে পরিস্কার করে নিব, তারপর পানিঝরিয়ে নিব, একটা ঝাঁঝরির উপর রেখে।দুটি সিদ্ধডিম আস্ত মোরগের ভিতর ঢুকিয়ে একটি টুথ পিকের সাহায্য আটকিয়া নিব।
- 2
এখন টকদই, পিয়াজ ভেরেস্তা,কাজুবাদাম,কিসমিস, পোস্তদানা,সাদা গোল মরিচের, শাহী জিরা জয়ফল,জৈত্রি সব মশলা এক সাথে বেটে নিব, ব্লেন্ডারের সাহায্য।
- 3
এখন মশলা টা মোরগের গায়ে মেখে নিব, চিরে রাখাজায়গায় মচলা টা মাখিয়ে নিব ভালো ভাবে
তারপর ২ ঘন্টা মেরিনেট করে রাখবো। পা দুটি সুতা দিয়ে বেধে দিব। - 4
তারপর চুলায় একটি পেনে পরিমান মতো তেল দিয়ে চিকেন টা ভেজে নিব। ৪/৫ সেকেন্ড এপিট ওপিট ভেজে নিব, একটু লালচে ভাব আসলে নামিয়ে নিব।
- 5
এখন ১ টি তেজপাতা, ১ টি দারচিনি, ৩টি এলাচ তারপর মশলা টা দিয়ে ভালো ভাবে কষিয়ে নিব, তারপর ১/২ কাপ পানি দিব, পুরা রান্নায় আর পানি দিব না, কষিয়ে ঢাকনা দিব ১০/১২ মিনিটের জন্য।
- 6
তারপর ঢাকনা খুলে লো আঁচে আবার ও ১০/ ১২ মিনিট রাননা করবো, চিকেন টা যখন তেলের উপর উঠে আসবে তখন ১ চা চামচ চিনি, ২ টেবিল চামচ ঘি,২ টেবিল চামচ গুড়া দুধ, কয়েক ফোঁটা কেওড়ার জল দিয়ে২/৩ সেকেন্ড রান্না করে নামিয়ে লেটুস পাতা, টমেটো, শসা দিয়ে পোলাও বা পরোটার সাথে পরিবেশন করবো। মজাদার মোরগ মোসাল্লাম।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (2)