কাশ্মীরী আলু ভর্তা। Kashmiri mashed potato

আলু ভর্তা বাংলাদেশের খুবই জনপ্রিয় খাবার এবং বিপদের বন্ধু অর্থাৎ ঘরে কোন সবজী না থাকলে আলু ভর্তাই ভরসা! সেই আলু ভর্তাকে মশলাদার করে আমি বানিয়েছি কাশ্মীরী আলু ভর্তা। খুবই মজাদার এই ভর্তা!

রান্নার নির্দেশ
- 1
আলু সিদ্ধ করে ভালো করে চটকে নিন। টমেটো টুকরা করে নিন। কড়াইয়ে সাদা তেল দিন। গরম হলে রশুন ছেঁচা দিয়ে ভাজুন। বাদামী হলে পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হলে সব মশলা দিয়ে দিন।
- 2
- 3
অল্প পানি দিয়ে মশলা দু তিন মিনিট ভুনে নিন। এবার এতে টমেটো ও লবন দিয়ে নেড়ে ঢেকে দিন। ৫/৬ মিনিট কষানোর পরে টমেটো নরম হলে এতে আলু দিয়ে দিন।
- 4
আলু ও টমেটো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। আঁচ ধীমা করে রান্না করুন। লবন চেখে দরকার হলে আরেকটু লবন দিন। অর্ধেক কাঁচা মরিচ ও ধনেপাতা দিন। ঘন ঘন নাড়ুন যেন নীচে লেগে না যায়। ভালো করে মিশে গিয়ে পাত্রের তলা ছেড়ে আসলে সরষের তেল দিয়ে নেড়ে আরো পাঁচ মিনিট রান্না করুন। নামানোর আগে বাকী ধনেপাতা ও কাঁচা মরিচ ছিটিয়ে দেবেন। গরম ভাতের সাথে উপভোগ করুন।
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি