চিকেন ঝাল রোস্ট

চিকেন ঝাল রোস্ট আমার ভীষণ প্রিয়,মাঝে মাঝেই বাড়িতে করা হয়,আজ নিয়ে এলাম তাই এই মজার রেসিপি টি।
চিকেন ঝাল রোস্ট
চিকেন ঝাল রোস্ট আমার ভীষণ প্রিয়,মাঝে মাঝেই বাড়িতে করা হয়,আজ নিয়ে এলাম তাই এই মজার রেসিপি টি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই চিকেন ঝাল রোস্টের জন্য একটা স্পেশাল মসলা গুঁড়া তৈরি করে নিবো, সেজন্য লাগবে ২ টুকরা দারুচিনি,১টুকরা জয়ত্রী,১টা ছোট জারফল,১টা কালো এলাচ,১/২ চা চামচ গোলমরিচ,২ চা চামচ শাহী জিরা,৬/৭ টা লবঙ্গ,১২ টা সবুজ এলাচ একসাথে না টেলে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া তৈরি করে নিবো।
এবং ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তা,১/২ কাপ টকদই ও ২০ টা কাজুবাদাম আগে থেকে পানিতে ভিজিয়ে নরম করে নিবো, এবং পানি ছেঁকে নিবো,এবারে এগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিবো। - 2
এবারে মুরগির পিস গুলো ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে সামান্য হলুদ গুড়া ও স্বাদ মতো লবণ মাখিয়ে নিবো।এবারে একটি প্যানে ১/২ কাপ সয়াবিন তেল গরম করে তাতে মুরগির পিস গুলো এপিঠ ওপিঠ করে একটু লালচে করে ভেজে নিবো, এসময় চুলার আঁচ মিডিয়াম থাকবে।
- 3
এবারে মুরগির টুকরোগুলো ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রাখবো এবং এটি তেলে ১/২ কাপ পেঁয়াজ বাটা,১ টেবিল চামচ আদা রসুন পেস্ট,১টা আস্ত তেজপাতা দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো ২/৩ মিনিট।এবারে এর সাথে দিবো পরিমাণ অনুযায়ী ধনিয়া গুঁড়া,লাল মরিচের গুঁড়া,হলুদ গুড়া,স্বাদ মতো লবণ,যেই স্পেশাল গুড়া মসলা টা তৈরি করেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে সব মিশিয়ে নিবো,এবং দিয়ে দিবো বেরেস্তা, টকদই ও কাজুবাদাম এর পেস্ট টা এবং ১/২ কাপ এর মতো পানি মিশিয়ে অনবরত নেড়েচেড়ে সব মিশিয়ে মসলা টা কষিয়ে নিবো।
- 4
মসলা তেল ছেড়ে দিলে এর মধ্যে ভেজে রাখা মুরগির পিস গুলো দিয়ে নেড়েচেড়ে সব মসলার সাথে মিশিয়ে নিবো।দিয়ে দিবো ৬/৭ টা আস্ত ফালি করা কাঁচামরিচ ও ৫/৬ টা আলুবোখরা দিয়ে ঢাকনা ছাড়াই ৫/৬ মিনিট নেড়ে নিবো।এরপর ১কাপের মতো পানি ও ১ কাপ তরল দুধ দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংস সিদ্ধ করে নিবো প্রায় ১৫-২০ মিনিট।
- 5
মাংস সিদ্ধ হয়ে মাখামাখা হয়ে গেলে ঢাকনা তুলে এরসাথে দিয়ে দিবো ১টেবিল চামচ কেওড়া জল,১টেবিল চামচ ঘি ও কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে অরো ৫ মিনিট এর জন্য ঢাকনা দিয়ে রান্না করবো।
- 6
সবশেষে পোলাও ও টিকিয়ার সাথে গরম গরম পরিবেশন করবো অসাধারণ স্বাদের চিকেন ঝাল রোস্ট বা স্পাইসি চিকেন রোস্ট।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)